স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অনেক দিন ধরেই আর্লিং হালান্ডের দিকে নজর। ম্যানচেস্টার সিটিতে খেলা এই তারকা বর্তমান ক্লাবেই খুশি আছেন বলে জানিয়েছেন। -- গোল ডটকম
২৫ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, তিনি ম্যানচেস্টারেই নিজের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে চান এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভীষণ উৎসাহী।
ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে হালান্ড বলেন, ‘(ম্যানচেস্টার সিটিতে) আমি খুবই খুশি এবং সামনে কী আসছে তা নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ক্লাব হিসেবে সিটির জন্য এবং একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য এটি দারুণ সময়। আমি সিটির সঙ্গেই এগিয়ে যেতে চাই।
নরওয়ের এই তারকা আরও জানান, সাম্প্রতিক সময়ে দলে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং নতুন খেলোয়াড়দের মানিয়ে নিতে সময় লাগছে। কোচ পেপ গার্দিওলার অধীনে গত দেড় বছরে দলে যোগ দিয়েছেন জিয়ানলুইজি দোনারুম্মা, মার্ক গেয়ি এবং রায়ান শেরকির মতো প্রতিভাবান ফুটবলাররা।
হালান্ডের মতে, নতুনরা পুরোপুরি মানিয়ে নিলে দল আরও শক্তিশালী হয়ে উঠবে। তার ভাষ্য, ‘গত কয়েক বছরে অনেক পরিবর্তন হয়েছে। নতুন লিগ, নতুন দেশ; সবকিছু মানিয়ে নিতে সময় লাগে। তবে আমি মনে করি সামনে দারুণ সময় আসছে এবং আমি এর অংশ হতে পেরে আনন্দিত।