শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ১০:৩১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণ ক্রিকেটারদের মিরাজ হতে নিষেধ করলেন ভার‌তের সা‌বেক ক্রিকেটার ‌মোহাম্মদ কাইফ 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগাকে রান–আউট করার বিতর্কিত ঘটনায় ক্রিকেট অঙ্গনে তীব্র আলোচনা চলছে। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা এবং সমর্থন—দু’ধরনের প্রতিক্রিয়াই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।

এই ঘটনায় ভারতীয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন। মিরাজের করা রান আউটকে কোনভাবেই হজম করতে পারছেন না তিনি। এমন কিছু অগ্রহণযোগ্য বলে মন্তব্য করলেন। -- ডেই‌লি ক্রিকেট

কাইফ লিখেন, 'এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। উইকেট নেওয়ার যতই মরিয়া চেষ্টা থাকুক না কেন, এমন রান–আউটকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তাও আবার একজন অধিনায়কের কাছ থেকে।

এরপর তিনি তরুণ এবং ভবিষ্যতের ক্রিকেটারদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও এমন পরিস্থিতির সামনে পড়লে তারা যেন মিরাজের মত কিছু না করে দিলেন সেই পরামর্শ।

কাইফ লিখেন, 'তরুণ খেলোয়াড়রা মনে রাখুক— এমনকি যদি বিশ্বকাপ ফাইনালও নির্ধারিত হয়ে থাকে, তবুও বাংলাদেশ অধিনায়ক যা করেছেন, কখনো তা করো না। ন্যায্য খেলা (ফেয়ার প্লে) ছাড়া খেলাধুলা আসলে কোনো খেলাই নয়।

উল্লেখ্য, রান–আউটটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯ তম ওভারে। বলটি পিচের কাছে থেমে গেলে নন–স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান আলী আগা বলটি তুলে দিতে এগিয়ে যান।

সেই মুহূর্তে মিরাজ বল নিজেই তুলে নেন এবং স্টাম্প ভেঙে দেন। আগা তখন ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার তাকে রান–আউট ঘোষণা করেন।

আইনের দিক থেকে আউটটি বৈধ। বল তখনও ‘লাইভ’ ছিল এবং আগা ক্রিজের বাইরে ছিলেন। অনেকের মতে, ক্রিজের বাইরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে বল কুড়িয়ে দিতে এগিয়ে যাওয়াটাই একটি অস্বাভাবিক ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়