শিরোনাম
◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এক যুগ পর ফুটবল বিশ্বকাপে খেলার যোগ‌্যতা অর্জন কর‌লো আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক : ২০১৪ সা‌লে ব্রাজিলে সবশেষ অনুষ্ঠিত আসরে বিশ্বকাপ খে‌লে‌ছি‌লো আল‌জে‌রিয়া। ১২ বছর পর  ফিফা ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো দল‌টি। 

আফ্রিকা অঞ্চলের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমালিয়াকে হারিয়ে আগামী বছর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের টিকিট পেল তারা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মিলউদ হাফেদি স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়েছে দ্য ডেজার্ট ফক্সরা। নিজে জাল খুঁজে নেওয়ার আগে ও পরে মোহামেদ আমোরাকে জোড়া অ্যাসিস্ট করেন মাহরেজ।

ম্যাচের ৭ম মিনিটেই ডেডলক ভেঙে লিড আদায় করে নেয় আলজেরিয়া। ডি-বক্সের ডানদিক থেকে মাহরেজের ক্রসে খুব কাছ থেকে জাল কাঁপান ফাঁকায় থাকা আমোরা।

১২ মিনিট পর মাহরেজ নিজেই নাম লেখান গোলদাতাদের তালিকায়। তার বাঁ পায়ের শট জালে জড়ালে চালকের আসনে বসে পড়ে কোচ ভ্লাদিমির পেতকোভিচের দল। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরও আধিপত্য বজায় রেখে খেলতে থেকে আলজেরিয়া। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে ফের মাহরেজের নিখুঁত ক্রসের সুবাদে হেডে নিশানা ভেদ করেন আমোরা। বাকি সময়ে আর কোনো গোল না হলেও শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে দলটি।

২০১৪ সালের পর প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফ্রিকার দেশটি। ২০তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া।

এর আগে, ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপ খেলেছে তারা। সবশেষ ২০১৪ বিশ্বকাপে শেষ ১৬-তে খেলেছিল দলটা।

উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ৪৮ দলের মধ্যে ২০টি দল তাদের টিকিট নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়