শিরোনাম
◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১২:২২ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

নাইজেরিয়াকে হা‌রি‌য়ে যুব বিশ্বকা‌পের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : এবা‌রের যুব বিশ্বকা‌পে  দুর্দান্ত খেল‌ছে আ‌র্জেন্টিনা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনূর্ধ্ব২০ যুব বিশ্বকা‌পে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 

আলবিসেলেস্তেদের পক্ষে মাহের কারিজো জোড়া গোল করেছেন। বাকি গোল দুটি করেন আলেজো সারকো এবং মাতেও সিলভেত্তি।

বিশ্বকাপে দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। গ্রুপ ডি'তে তিন ম্যাচেই জিতে ইতালিকে পেছনে ফেলে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। এই তিন ম্যাচে করেছে ৮ গোল। নাইজেরিয়ার জালে বুধবার ৪ গোল দেয়ায় মাত্র ৪ ম্যাচে ১২ গোল হলো আলবিসেলেস্তেদের। এর বিপরীতে হজম করেছে মোটে ২ গোল।

দীর্ঘ ১৪ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। সবশেষ ২০১১ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারা।

আর্জেন্টিনা এদিন লিড পায় কিক-অফের ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায়। বায়ার লেভারকুসেনের তরুণ ফরোয়ার্ড আলেজোর এই গোলটিই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে দ্রুততম।

২৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কারিজো। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

বিরতির পরও আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে আরও একটা দারুণ গোল করেন কারিজো। ৬৬ মিনিটে নাইজেরিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন সিলভেত্তি। ডান প্রান্তে বল পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ইন্টার মায়ামির এই তরুণ তারকা।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মেক্সিকোকে। আগামী রোববার (১২ অক্টোবর) একই মাঠে হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়