শিরোনাম
◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পাকিস্তান সম্পর্কে যা বললেন মোদি!

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক পাকিস্তান হলেও সে দেশে খেলতে যায়নি ভারত। নিরাপত্তা অজুহাতে ভারত সরকার পাকিস্তানে দল পাঠায়নি। ফলে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্টটি আয়োজন করতে হয়েছে। ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। সেখানেই হয়েছে সেমিফাইনাল ও ফাইনাল। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।

এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে একই গ্রুপে ছিল ভারত-পাকিস্তান। স্বাগতিক হওয়া সত্বেও ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে দুবাইয়ে যেতে হয়েছিল, যেই ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ভারত ৬ উইকেটে জয় পায়।
ভারত-পাকিস্তানের বিখ্যাত দ্বৈরথ নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে সেরা কে? সময়নিউজ

প্রশ্নের জবাব দিতে গিয়ে মোদি খেলাধুলার গুরুত্ব নিয়ে বলেন। খেলাধুলার পুরো পৃথিবীকে ঐক্যবদ্ধ করার এবং মানুষকে আরও কাছে নিয়ে আসার শক্তি আছে বলে জানান মোদি। কিন্তু ভারত-পাকিস্তানের শ্রেষ্টত্বের প্রশ্নে তিনি দিয়েছেন কূটনৈতিক উত্তর। তার দাবি, তিনি ঘুরপ্যাঁচ নিয়ে তার খুব বেশি ধারণা নেই এবং একমাত্র বিশেষজ্ঞই এই প্রশ্নের উত্তর দিতে পারেন।

তার মতে, কখনো কখনো ফলাফলও বাস্তবতা তুলে ধরে এবং সে হিসেবে এই মুহূর্তে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বলে মন্তব্য করেন তিনি।

মোদি বলেন, ‘এবার আসা যাক কে সেরা সেই প্রশ্নে। যখন খেলার কৌশলের বিষয় আসে, আমি বিশেষজ্ঞ নই। শুধুমাত্র যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তারাই বিচার করতে পারবে। তারাই ঠিক করতে পারবে কোন দল সেরা এবং কোন খেলোয়াড় সেরা। কিন্তু কখনো কখনো ফলাফল তাদের (সেরাদের) পক্ষে কথা বলে।

কিছুদিন আগে ভারত ও পাকিস্তান একটা ম্যাচ খেলেছে এবং ফলাফল বলছে কে সেরা দল। আমরা এভাবেই জানি।–মোদি যোগ করেন। ভারতের প্রধানমন্ত্রীর কাছে সর্বকালের সেরা ফুটবলারের ব্যাপারেও জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেন, ‘৮০’র দশকে দিয়েগো ম্যারাডোনা সেরা ছিলেন এবং এই মুহূর্তে সবাই বলবে এটা মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়