শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়ের পরাজয়

স্পোর্টস ডেস্ক : নিজের মাঠেই ধরাশায়ী জিম্বাবুয়ে। তাও আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৬৩ রানে হেরেছে স্বাতিকরা। বুলাওয়ে টেস্টের চতুর্থ দিনেই ফলাফল নিশ্চিত হয়ে গিয়েছিল। পঞ্চম দিনে শুধু আনুষ্ঠানিকতাটুকু বাকি ছিল। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) পঞ্চম দিনে ৬৩ রানের জয় পেয়েছে সফরকারী আয়ারল্যান্ড। জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করা জিম্বাবুয়ে চতুর্থ দিন শেষ করে ৬৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। পঞ্চম দিনে আরও ১৮.৩ ওভার খেলে আরও ৪৫ রান যোগ করে অলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। ২২৮ রানে থামে তাদের ইনিংস।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৬০ রানের জবাবে ২৬৭ রান করে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড তোলে ২৯৮ রান। ঘরের মাঠে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯২ রান।

টেস্ট মর্যাদা পাওয়ার পর অভিজাত এই সংস্করণে প্রথম ৭ ম্যাচই হেরেছিল আয়ারল্যান্ড। সেই ব্যর্থতা পেছনে ফেলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ও জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে জয় পায় তারা। এবার পেল টানা তৃতীয় জয়ের স্বাদ।

পঞ্চম ও শেষ দিনে আয়ারল্যান্ডের দরকার ছিল ৩ উইকেট, জিম্বাবুয়ের ১০৯ রান। জিম্বাবুয়ে করতে পারে ৪৫ রান। দ্বিতীয় ইনিংসে বল হাতে আয়ারল্যান্ডকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নেওয়ায় সবচেয়ে বড় অবদান ম্যাথু হামফ্রেজের। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৭ রানে একাই এই স্পিনার নিয়েছেন ৬ উইকেট।

তবে প্রথম ইনিংসে অপরাজিত ৯০ রানের পর ৫৯ রানে ৩ উইকেট নেওয়া ম্যাকব্রাইনই আইরিশদের জয়ের আসল নায়ক। জিম্বাবুয়ের হয়ে একই লড়াই করছেন ওয়েসলি মাধেভেরে। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার অআগে এই মিডলঅর্ডার ৮ চারে ১৯৫ বলে করেছেন ৮৪ রান। ইনিংসে আর কেউ ছুঁতে পারেননি পঞ্চাশ। ম্যাচসেরা অ্যান্ডি ম্যাকব্রিন প্রথম ইনিংসে ৯০ রানের পাশাপাশি বল হাতে দুই ইনিংসে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন। 
এবার দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। এই মাঠেই আগামী শুক্রবার হবে সিরিজের প্রথম ওয়ানডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়