শিরোনাম
◈ এনসিপির প্রার্থী ঘোষণা: নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত ◈ খালেদা জিয়ার জন্য ‌শেখ হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ: আইএএনএসের রিপোর্ট ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে? ◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন!

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : রাখিম কর্নওয়াল, ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার বিপিএল খেলতে এসেছিলেন সিলেট স্ট্রাইকার্সে। এই দলটির অন্যতম ভরসার ছিলেন কর্নওয়াল। তবে চোটের কারণে শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারেনিনি। এরপর তিন ম্যাচ খেলে আবার চোটে পড়েন, এবার আর অপেক্ষা নয় ছাড়লেন বিপিএলই।

দেশে ফেরার আগে এই ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক ভিডিও বার্তায় জানালেন নিজের অভিব্যক্তি। বললেন আবার দেখা হবে।তার ভাষায়, বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার সিলেটে দেখা হবে। কর্নওয়ালকে বিদায় দিয়ে সিলেট তাদের ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছে, ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।

৩ ম্যাচে খেলে সবকটিতেই ওপেন করেছেন কর্নওয়াল। তবে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। সাকূল্যে নামের পাশে ২২ রান। ব্যাটের মতো বল হাতেও ৩ ম্যাচেই করেছেন ওপেন। তবে বোলিংয়ে হয়েছেন সফল। উইকেট নিয়েছেন ৪টি, কৃপণ ছিলেন রান দেওয়ার ক্ষেত্রেও। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়