শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ইউনিস খান আফগানিস্তান চ্যাম্পিয়নস ট্রফির দলের পরামর্শক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ইউনিস খানকে আফিগানিস্তান ক্রিকেট দলে পরামর্শ নিয়োগ দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।  পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য আফগানিস্তান দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন ইউনিস। পাকিস্তানের সাবেক এই তারকা ব্যাটার টুর্নামেন্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন।

বুধবার এক বিবৃতিতে ইউনিসকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর আগে ২০২২ সালে ১৫ দিনের জন্য দেশটির ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন ইউনিস।

আইসিসির বড় আসরগুলোর আগে স্বাগতিক দেশগুলোর সাবেকদের পরামর্শের ভূমিকায় দায়িত্ব দিয়ে আসছে আফগানিস্তান। গত বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ান তারকা ডোয়েইন ব্রাভোকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছিল তারা। সেবার দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছিল আফগানরা। তারও আগে ভারতে হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই দায়িত্বে ছিলেন দেশটির সাবেক ওপেনার অজয় জাদেজা। 

এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান-সংগ্রাহক ইউনিসকেও নিয়োগ দিল আফগানিস্তান। পাকিস্তানের হয়ে ১১৮ টেস্টে ৫২ দশমিক ০৫ গড় ও ৩৪ সেঞ্চুরিতে ইউনিসের রান ১০ হাজার ৯৯। অন্যদিকে ২৬৫ ওয়ানডেতে ডানহাতি এই ব্যাটারের রান ৭ হাজার ২৪৯। তার নেতৃত্বে ২০০৯ সালে নিজেদের একমাত্র টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান।

  • সর্বশেষ