শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:৩৯ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে রেকর্ড, এক দলের ১১ জনই বোলিং করলেন 

স্পোর্টস ডেস্ক: দিল্লি ক্রিকেট দল বিরল এক রেকর্ডের জন্ম দিয়েছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। শনিবার (২৯ নভেম্বর) মণিপুরের বিপক্ষে ২০ ওভারের ম্যাচে বোলিং করেছে তাদের ১১ ক্রিকেটার। এমন ঘটনা স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে ঘটলো প্রথমবার। ১১ জন বোলার বোলিং করা তো দূরের ব্যাপার, কখনো ১০ জনকে বোলিং করতেই দেখেনি ক্রিকেট বিশ্ব।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মণিপুর। মজার বিষয়, ১১ জন বোলার ব্যবহার করেও তাদের অলআউট করতে পারেনি দিল্লি। তবে মণিপুর যে খুব একটা বড় সংগ্রহ করেছে এমনও না। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান সংগ্রহ করে তারা।

অবশ্য এই রান তাড়া করতে দিল্লিকেও দারুণ পরীক্ষা দিতে হয়েছে। যশ ধুলের অপরাজিত ৫৯ রানে সেই লক্ষ্য ৯ বল ও ৪ উইকেট হাতে রেখে পাড়ি দেয় দিল্লি। - হিন্দুস্তানটাইমস

মণিপুরের ব্যাটিং ইনিংসের সময় দিল্লির হযে এক ওভার করে বোলিং করেছেন আরিয়ান রানা, হিম্মাত সিং, প্রিয়াংশ আরিয়া, অনুজ রাওয়াত ও ধুল। আরিয়া বাদে কেউই অবশ্য উইকেট পাননি। অধিনায়কের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে থাকা আয়ুশ বাদোনি ২ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। দুই ওভার করে বোলিং করেন আখিল চৌধুরী ও আয়ুশ সিং। এছাড়া হার্শ ত্যাগী, দিগবেশ রাথি ও মায়াঙ্ক রাওয়াত তিন ওভার করে বোলিং করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়