শিরোনাম
◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের পাশে অধিনায়ক জামাল ভূঁইয়া, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া  দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে ভিডিও বার্তা দেন। ছাত্রদের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থনও পোষণ করেন জামাল। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান তিনি। 

ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,  ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি। 

তিনি আরও বলেন, ছাত্রদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পুড়ানো হয়েছে এবং অনেক আহত-নিহত হয়েছে। 
জামাল ভূঁইয়া নিজের সেই ভিডিও বার্তায় আরও বলেন, কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের দেখায়। তারা দেশে যখন ভালো কিছু বলে তখন সত্যিই ভালো লাগে। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়