শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৭:১১ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ক্রিকেটারদের স্ত্রীরা

স্পোর্টস ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশজুড়ে চলছে অস্থিরতা। শিক্ষার্থীদের এই আন্দোলনে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন তাদের স্ত্রীরাও।

বৃহস্পতিবার (১৮ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর স্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।

মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েত মিষ্টি এক পোস্টে লিখেছেন, পাখির মতো মানুষ মারা হচ্ছে, এ কেমন দেশ। আল্লাহ আপনি একমাত্র উত্তম পরিকল্পনাকারী, সাহায্যকারী। সব সন্তানদের তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিন।

মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি কোটা আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল ব্যবহৃত হ্যাশট্যাগগুলো পোস্ট করেছেন। মিরাজের স্ত্রী রাবেয়া প্রীতি একটি ছবি শেয়ার করেছেন। যেখানে চলমান কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বাবার একটি মন্তব্য লেখা রয়েছে। যেখানে তিনি আর্তনাদ করে বলেছিলেন, আর কে চাল কিনে দেবে? টিউশনের টাকা না পাঠালে তো বাসায় না খেয়ে থাকতে হতো।

অন্যদিকে, টাইগার দলের অধিনায়ক শান্তর স্ত্রী সাবরিনা সুলতানা রত্না একটি ছবি শেয়ার দিয়েছেন। যেখানে লেখা সেভ আওয়ার স্টুডেন্টস। -আরটিভি

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশ ও সরকারী অঙ্গ সংগঠনগুলোর।

যদিও এসব সংঘাতে নিহত ও আহতের সুস্পষ্ট সংখ্যা জানা যাচ্ছে না। এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন নিহতের খবর পাওয়া গেছে।

এফএ/এনএইচ

  • সর্বশেষ