শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৮:৫০ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা আমেরিকা

আর্জেন্টিনা-কানাডা সেমিফাইনাল বুধবার ভোরে

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার ৪৮ তম আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কানাডা। বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টায় ম্যাচটি যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এবারের আসরে আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল কোপা আমেরিকা। সে ম্যাচে আর্জেন্টিনা কানাডাকে হারিয়ে শুভ সূচনা করেছিল। সেই আর্জেন্টিনা টুর্নামেন্টে এখনো অপরাজিত। অন্যদিকে কানাডা প্রথম ম্যাচে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। অন্য সব দলকে চমকে দিয়ে প্রথমবার কোপায় আসা দলটি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারা দলটি আর আগের মতো ভুল করতে চায় না। বরং টুর্নামেন্টে বেশ কয়েক ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আর্জেন্টিনাকে চমকে দিতে চায়। তবে আর্জেন্টিনা যে এ মুহুর্তে বিশ্বসেরা দল সেটাও মনে রাখছে তারা। এ ব্যাপারে কানাডার কোচ হেসে মার্শচ বলেন, আর্জেন্টিনা বিশ্বের সেরা দল। তারা যথেষ্ঠ আক্রমণাত্মক। তাদের দলে রয়েছে মেসি নামের এক খেলোয়াড়। আমরা একবার তাদের বিপক্ষে খেলেছি। তাদের মান সম্পর্কে এখন আমাদের ধারণা রয়েছে। তার মান সম্পর্কে আমরা জেনেছি। এই বিষয়গুলো এবার আমাদের বেশ কিছু সুবিধা এনে দেবে।

কানাডা গ্রুপ পর্বে আর্জেন্টিনার সঙ্গে 'এ' গ্রুপে ছিল। তাদের সঙ্গী হিসেবে ছিল পেরু ও চিলি। তাদেরকে টপকে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁঁছেছিল। পরবর্তী আরো এক ধাপ পেরিয়ে এখন সেমিফাইনালে তারা। কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে হারিয়ে এসেছে দলটি।

অভিজ্ঞতায় এখন ভরপুর হলেও আর্জেন্টিনাকে লড়াই করাটা সহজ হবে না কানাডার জন্য। কেননা মেসির নেতৃত্বাধীন দলটি এখন দুর্দান্ত ফর্মে। যদিও ফর্মে মেসি খুব একটা ভালো অবস্থায় নেয় তবে তার সতীর্থরা সে অভাবটা বুঝতে দিচ্ছে না। তাছাড়া কোপা আমেরিকা ও বিশ্ব চ্যাম্পিয়ন তকমা থাকা দলের বিপক্ষে খেলাটা মোটেও সহজ বিষয় নয়।

  • সর্বশেষ