শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশকে অরাজকতা, অপশাসন ও দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে সরকার: কর্নেল অলি

আর হাসান: [২] লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ আরো বলেন, অতিবর্ষণ ও বন্যার কারণে মানুষের কষ্টের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থার পরিবর্তন বা পরিত্রাণের কোনো লক্ষণ নেই। গরিবের ভাগ্য উন্নয়নের কোনো প্রকল্প নেই।

[৩] শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

[৪] এলডিপির এই শীর্ষ নেতা বলেন, নিত্যপণ্যের মূল্য হুহু করে বৃদ্ধি পাচ্ছে। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য নেই। এমনকি ডিম এবং আলুও বিদেশ থেকে আমদানি করার ব্যবস্থা হচ্ছে। রপ্তানি আয় প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। আমদানিখাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না।

[৫] তিনি আরো বলেন, কাঁচামালের অভাবে এরই মধ্যে অনেকগুলি কলকারখানা বন্ধ হয়ে গেছে। নতুন অর্ডারের অভাবে কয়েকশ গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনগণের বাঁচা মরার লড়াই, এদিকে তাদের কোনো মাথা ব্যথা নেই।

[৬] অলি আহমদ বলেন, এমতাবস্থায় একমাত্র উপায় অবাধ সুষ্ঠু এবং তত্ত্বাবধায়ক সরকারের আওতায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিশ্চিত করা। হয়তো এর মাধ্যমে মানুষের দূঃখ দূর্দশা লাঘব হবে।

[৭] এলডিপি প্রেসিডেন্ট বলেন, আমাদের দাবি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে সব গায়েবি মামলা এবং ফরমায়েশি মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া, ফরমায়েশি সাজা প্রত্যাহার করে নেওয়া এবং বন্ধ করা। গ্রেপ্তারকৃত কর্মীদের মুক্তি দেওয়া। সংসদ বিলুপ্ত ঘোষণা করা, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন কমিশন পুনঃগঠন করা, জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, জনগণের হয়রানি বন্ধ করা।

[৮] সমাবেশে আরো বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মাহবুবুর রহমান, কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ