শিরোনাম
◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ১১:৪৪ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৩, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট চোররা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে: বুলু

রিয়াদ হাসান: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, গত ২৪ ডিসেম্বর শেখ হাসিনা আওয়ামী লীগের সম্মেলনে বলেছেন, এদেশের মানুষ ভোট চোরদের পছন্দ করে না।

তিনি বলেন, আমরাও বলতে চাই, এদেশের মানুষ ভোট চোরদের পছন্দ করে না। তাই আজকে জাতিসংঘ, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন বলছে, ভোট চোররা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখল করে আছে।

শনিবার (১০ জুন) সারাদেশে বিদ্যুৎ লোডশেডিং বন্ধ এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।

বরকত উল্লাহ বুলু বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এ দেশের মানুষের বিরুদ্ধে নয়। যারা অতীতে ভোট চুরি করেছেন, ভোট চুরির সহায়তা করেছেন, যারা কেন্দ্র দখল করেছেন, যারা মানুষের অধিকার হরণ করেছেন, মত প্রকাশের অধিকার হরণ করেছেন, মানুষকে গুম-খুন করেছেন, তাদের বিরুদ্ধে। আগামী দিনেও এই নিষেধাজ্ঞা থাকবে।

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি, ৩০ লাখ মানুষ বুকের তাজা রক্ত দিয়েছে গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, বাক স্বাধীনতার জন্য। আজ দেশে গণতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। একটি অবৈধ সরকার ক্ষমতায় আছে। মার্কিন প্রেসিডেন্টসহ পৃথিবীর সব দেশের নেতাদের সমালোচনা করা যায়, ব্যঙ্গ কার্টুন করা যায়। কিন্তু শেখ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, তাহলে তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা হয়ে যায়। এত পবিত্র তারা, এত ক্ষমতাবান তারা।

বিএনপি এই নেতা বলেন, তাদের দল (বিএনপি) এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না। যারা আন্দোলন-সংগ্রামে-রাজপথে থাকবেন, যারা গণতান্ত্রিক, দেশপ্রেমিক তাদের নিয়ে সরকার গঠন করা হবে।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মাদ রহমতুল্লাহ, নেছারুল হক, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ