শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র আবু তাহের মারা গেছেন

আবু তাহের

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ইন্তেকাল করেছেন।---ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৮ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটে নিজ বাসায় তিনি অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর।

তিনি স্ত্রী, তিন ছে‌লে, দুই মেয়ে এবং বহু রাজ‌নৈ‌তিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবরে সর্বত্রে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবিরা তার বাসায় ভিড় জমান।

১৯ মার্চ রোববার সকাল ১১টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে শহরের জালালিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার দাফন করার কথা রয়েছে বলে পরিবার জানায়।

পরিবার সুত্র জানায়, মেয়র আবু তাহের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ফুসফুস ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। দেশ-বিদেশে চিকিৎসার পর শহরের নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। 

জানা যায়, তিনি ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহবানে ভারতের রাজনগর ক্যাম্পে প্রশিক্ষন শেষে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। পরে আটিলারী গ্রুপ কমান্ডার হিসেবে মহুরী নদী, কোম্পানীগঞ্জ, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও রায়পুরে মুক্তিযুদ্ধের সংগঠন হিসেবে নেতৃত্ব দেন। 
এছাড়া

তিনি ১৯৭২-৭৪ সালে জেলা ছাত্রলীগের আহবায়ক, ১৯৭৬ যুবলীগের সাধারণ সম্পাদক, ১৯৮০ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ১৯৮৪ পৌর আওয়ামীলীগের সভাপতি, ১৯৮৭ থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ১৯৯০ থানা আওয়ামীলীগের সভাপতি ও ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

একই সঙ্গে ১৯৯৮ সালে পৌর  চেয়ারম্যান ও ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামীলীগের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়