শিরোনাম
◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান!

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০১:২৭ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আব্দুর রাজ্জাক

ম. আব্দুর রাজ্জাক

এম এম লিংকন: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাককে। বর্তমান ভারপ্রাপ্ত সভাপতির গাজী মেজবাউল হোসেন সাচ্চু রাজনৈতিক সফরে বিদেশ গমন করায় আব্দুর রাজ্জাককে এই দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২২ জানুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু আজ ২০২৩, রোববার রাজনৈতিক সফরে বিদেশ গমন করেন। 

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া ম. আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দীতে। তিনি ঢাবির মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পরে কেন্দ্রীয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ডাকসুর সদস্য ছিলেন। ২০০৩ সালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গঠিত হলে তিনি কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেন। 

২০১২ সালে পুনরায় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। বর্তমান কমিটিতে তিনি সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখার সদস্য।

এমএল/এএ

  • সর্বশেষ