শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৩ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের ঘোষণা

মহসীন কবির: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান কর্মসূচিতে দলীয় কর্মী নিহতের প্রতিবাদে ঢাকাসহ সব মহানগরে ৬ অক্টোবর, জেলা পর্যায়ে ১০ অক্টোবর শোক র‍্যালি করবে বিএনপি। ৮ অক্টোবর থেকে বিভাগীয় সমাবেশে করা হবে। 

একইসঙ্গে খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আগামী ৮ অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ হবে। এর মধ্যে- ৮ অক্টোবর চট্টগ্রামে, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে এবং ১০ ডিসেম্বর ঢাকা গণসমাবেশ হবে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।

ফখরুল বলেন, গত সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময়, যমুনা টিভি 

  • সর্বশেষ