শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার শেখ রেহানা ও সালমান এফ রহমানের গোপন টেলিসংলাপ ফাঁস (অডিও)

২০২৪ সালের ৫ আগস্ট শেখ রেহানা ও সালমান এফ রহমানের মধ্যে একটি টেলিফোন কথোপকথনের অডিও প্রকাশ পায়, যেখানে তারা বাংলাদেশে সামরিক আইন জারির বিষয়ে আলোচনা করেন। অডিওতে দাবি করা হয়, এই কথোপকথনটি শেখ হাসিনা ও শেখ রেহানার ভারতে পালিয়ে যাওয়ার আগে হেলিকপ্টার থেকে করা হয়। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অডিওতে শেখ রেহানা ও শেখ হাসিনাকে ভীত দেখা যায় এবং তারা দেশ ছেড়ে গেছেন বলে উল্লেখ করা হয়, যদিও কোনো নির্দিষ্ট গন্তব্য বলা হয়নি। শেখ রেহানা, সালমান এফ রহমানকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলেন এবং তার সন্তান ববি ও টিউলিপের ‘কনভিন্স’ হওয়ার কথা উল্লেখ করেন, যদিও বিস্তারিত স্পষ্ট নয়।

১৩ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দায়ের করা দুটি হত্যা মামলায় ইন্ধনের অভিযোগ আনা হয়। তারা বর্তমানে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

অডিওতে আরও দাবি করা হয়, গ্রেপ্তারের আগে সালমান এফ রহমান ছদ্মবেশে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোস্ট গার্ডের হাতে ধরা পড়েন।

বর্তমানে শেখ রেহানা তার পরিবারের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন। তার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, টিউলিপের নামে বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট রয়েছে এবং দুদক শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সম্পদ তদন্ত করছে।

  • সর্বশেষ