শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ১২:০৪ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে, শিগগিরই ফিরবেন: আমীর খসরু

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে। তিনি বলেন, “বিএনপিসহ দেশের মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।”

শুক্রবার বাদ আসর রাজধানীর কাটাবন ঢালের একটি মসজিদে প্রয়াত গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন (রোববার) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ রাজনীতিক মোস্তফা মোহসীন মন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

নির্বাচন কমিশন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “পোস্টার বাতিল ও নির্বাচন-সংক্রান্ত আরপিও (নির্বাচনী আইন) সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়া উচিত।”

প্রয়াত মন্টুর কুলখানিতে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের শরীফ নূরুল আম্বিয়া, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ মুসলিম লীগের মহসিন রশিদ, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মো. মিজানুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়