শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ৪০টিরও বেশি ইসলামী জঙ্গী দল নিষিদ্ধ

বিশ্বজিৎ দত্ত: [২] জামায়াতে ইসলাম ও তার অঙ্গ সংগঠনসহ বাংলাদেশে যেসব দল জঙ্গিবাদ ও উগ্রবাদী আদর্শ ধারণ করে এবং তা ছড়িয়ে দিতে কাজ করছে তার প্রায় সবগুলোই নিষিদ্ধ। বিভিন্ন সময়ে পুলিশের তালিকা ও সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামী নেতার সঙ্গে আলোচনা করে এই নিষিদ্ধের সংখ্যাটি পাওয়া যায়। তবে এই সংখ্যাটি নির্ভরযোগ্য কোন মাধ্যমে যাচাই করা যায়নি।  

[৩]  এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  সচিব জাহাঙ্গীর আলম বলেন, ৮টি সংগঠন নিষিদ্ধ। তবে নানাভাবে এসংখ্যাটি আরো বেশিও হতে পারে।  

[৪] সেগুলো হলো আল্লাহর দল, ইসলামিক সলিডারিটি ফ্রন্ট, তামীরউদ্দীন বাংলাদেশ, তৌহিদী ট্রাস্ট, হিজবুত তাওহিদ, শাহাদত-ই-নবুয়ত ও জামাত-আস-সাদাত, জামিউতুল ফালাহ, ইসলামিক সলিডারিটি ফ্রন্ট, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আরাকান পিপলস আর্মি, আরাকান মুজাহিদ পার্টি, মিয়ানমার লিবারেশন ফোর্স, রোহিঙ্গা লিবারেশন ফোর্স, রোহিঙ্গা ইনডিপেন্ডেন্স পার্টি, রোহিঙ্গা প্যাট্রিয়টিক ফ্রন্ট, মুসলিম মিল্লাত, আল হারাত-আল-ইসলামিয়া, ওয়ার্ল্ড ইসলামিক ফ্রন্ট, তৌহিদী জনতা, জুমাদআতুল আল সাদাত, তামিরউদ্দীন দ্বীন বাংলাদেশ, আল খিদমত, হিজবুল মাহদি, হিজবুল্লাহ ইসলামী সমাজ, দাওয়াতি কাফেলা, বাংলাদেশ এন্টি টেররিস্ট পার্টি, আল মারকাজুল আল ইসলামী, আল ইসলাম মার্টেনস ব্রিগেড, সত্যবাদ, মুসলিম মিল্লাত, শরিয়া কাউন্সিল, জমিয়ত আহলে হাদিস আন্দোলন, জামায়েতুল মুজাহেদীন, হারকাতুল জেহাদ, শাহাদতই আল হিকমা, বাংলাদেশ, তাজির বাংলাদেশ, হায়াতুর ইলাহা, ফোরকান মুভমেন্ট, জামিউতুল এহজিয়া এরতাজ, আনজুমানে তালামিজ ইসলামিয়া, কলেমার জামাত, সাহাবা পরিষদ, কাতেল বাহিনী, মুজাহিদিন-ই-তাজিম, এশার বাহিনী, আল ফাহাদ, হরকাতুল মুজাহিদিন, জাদিদ আল কায়দা ও হিজবুত তাহরির। 

[৫] জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের ২০২৩ সালের ২৫ নভেম্বরের  রিপোর্ট অনুযায়ি দেশে ইসলামী দলের সংখ্যা ৭০টি। এরমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ১১টি। 

[৬]  নিবন্ধিত দলগুলো হলো, তরিকত ফেডারেশন, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি, খেলাফত মজলিস, জমিয়তে উলামা, ইসলামী আন্দোলন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও খেলাফত। সম্পাদনা: এম খান

বিডি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়