শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণঅধিকার পরিষদের নুরুল হক নূর আটক

গণঅধিকার পরিষেদের সভাপতি নুরুল হক নুরকে আটক করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। শুক্রবার গভীর রাতে তাকে রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী মারিয়া লুনা।  সূত্র :  বিবিসি বাংলা

তিনি জানান, রাত সোয়া তিনটার সময় র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা বাসার দরজা ভেঙে ধরে নিয়ে যায়। এ সময় বাসার সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে যাওয়া হয়েছে।

আটকের সময় বাসা থেকে অন্তত ৭টি মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে দল ও পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও তাকে কোথায় রাখা হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি।

অবিলম্বে মি. নুরের মুক্তির দাবি করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বিবিসি বাংলাকে বলেন, ‘’আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করলেও কোথায় নিয়ে গেছে তা এখনো জানাচ্ছে না, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন।‘’

  • সর্বশেষ