শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ভেসে আসছে ভারী অস্ত্রের গুলির শব্দ

মিয়ানমার

ডেস্ক রিপোর্ট: মিয়ানমার সীমান্তে আবারো শুরু হয়েছে উত্তেজনা। দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৭টা থেকে থেমে থেমে ভারী অস্ত্রের বিকট শব্দ ভেসে আসছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তের ওপারে দুই দিন ফায়ারিং বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসছে। তবে সীমান্তের আকাশে কোনো হেলিকপ্টার বা যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি।

গত প্রায় এক মাস ধরে মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ওপারের সীমান্ত থেকে আসা মর্টার শেলসহ নানা ভারী অস্ত্রের আওয়াজে এপারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও বাইশপারী এলাকার মানুষের ঘুম হারাম কয়েক দিন ধরে। গত ২৮ আগস্ট পরপর দুইটি মর্টার শেল এসে পড়েছিল সীমান্তের তুমব্রু উত্তরপাড়া এলাকায়। পরে সেনাবাহিনীর লোকজন ভারী গোলাটি নিষ্ক্রিয় করে।

মঙ্গলবার সকালে স্থানীয় সিএনজি অটোরিকশার লাইনম্যান নুরুল আবছার বলেন, গত ৩ আগস্ট সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখেছিলেন তারা। ওইদিন বাইশপারি সীমান্তে দুটি মর্টার শেলও পড়েছিল। এরপর দুই দিন বন্ধ থাকায় সীমান্তের মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিল। এখন আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে তাদের মাঝে। সূত্র: নিউজ বাংলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়