শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৪৬ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন সংবাদের ভিত্তিতে সৌদি আরব থেকে আসা দুই যাত্রীর কাছে মিললো ৮ স্বর্ণের বার 

সৌদি আরব থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে অবৈধভাবে আনা আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার এই স্বর্ণের ওজন ৯৩৬ গ্রাম।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন জানান, শুক্রবার এই স্বর্ণ উদ্ধার এবং ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, সৌদি আরবে ওমরাহ শেষে লক্ষ্মীপুরের কবির হোসেন এবং সিলেটের শাহাদাৎ হোসেন গালফ এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। তারা দুজনই সাদা জোব্বা পরা ছিলেন। তারা ইমিগ্রেশন শেষ করে কাস্টমস চ্যানেলে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের জিজ্ঞাবাদ করা হয়। প্রথমে তারা অস্বীকার করলেও একসময় তাদের জুতায় বিশেষ কায়দায় রাখা চারটি করে আটটি স্বর্ণের বার পাওয়া যায়।

সূত্র আরও জানায়, ওই দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। উৎস: বাংলা ট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়