শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০১:০১ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুচির দুর্ভিক্ষ প্রায় সব ক্ষেত্রে, সব মহলে বিদ্যমান

হারুন রশীদ

হারুন রশীদ: রুচির দুর্ভিক্ষ প্রায় সব ক্ষেত্রে, সব মহলে বিদ্যমান। মামুন ভাই (মামুনুর রশীদ) একদিকে টোকা মেরেছেন শুধু। তাতেই এই অবস্থা। রুচিহীনতার সামগ্রিক চিত্র তুলে ধরলে না জানি কী হবে। তিনি উদাহরণ হিসেবে একটি নাম উচ্চারণ করেছেন। আমি নিশ্চিত সেটা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে খাটো করার জন্য তিনি করেননি। সেটা তিনি করেছেন রুচিহীনতার বাস্তবতা বোঝানোর জন্য। শিল্পের কয়েকটি ভাগ আছে, ক্লাসিক্যাল বা ধ্রুপদী শিল্প, পপুলার বা জনপ্রিয় শিল্প এবং ট্রাডিশনাল বা চিরায়ত শিল্প। 

শিল্পের এই তিন শাখার কাউকেই খাটো করে দেখার কারণ নেই। কিন্তু স্বাভাবিক এবং সুস্থ শিল্প রীতির সঙ্গে সংগতিহীন কোনো উদ্ভট কাজ যখন মানুষকে শিল্প আর অশিল্পের পার্থক্য বোঝার ভাবনা ও উপলব্ধি থেকে দূরে সরিয়ে দেয়। আর সেই উদ্ভট কর্মকাণ্ড যখন নানা মাধ্যমের পৃষ্ঠপোষকতা পায়, শিল্প সম্পর্কে সাধারণ মানুষকে বিভ্রান্ত ক্ষেত্র বিশেষে দিগভ্রান্ত করে। তখন একজন সচেতন এবং দায়িত্বশীল মানুষকে তার বিরুদ্ধে কথা বলতেই হয়। ফেসবুক থেকে 

  • সর্বশেষ