শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৪০ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসিতে যারা পচা রেজাল্ট করেছো, তাদের ‘ডাবল অভিনন্দন’!

জান্নাতুন নাঈম প্রীতি

জান্নাতুন নাঈম প্রীতি: শোনেন- এসএসসিতে জিপিএ ফাইভ পেয়ে খুব অহংকার হইছিলো আমার। পরে ইন্টারে পাইছিলাম তিন দশমিক আট। কিন্তু বিশ্বাস করেন, এই তিন দশমিক আট যতোটা হেল্প করছে আমাকে, সেটা জিপিএ ফাইভ করে নাই। এসএসসির রেজাল্টের সফল ভরাডুবি শেষে ইন্টারের রেজাল্টের পরে নিজের বড়ভাই বলছিলো, তোমার জন্য মুখ দেখাব কেমন করে? আজকাল উনি আমার জন্য শুধু মুখ দেখান না, বরং উনাকে অনেক লোক চেনে আমার ভাই হিসেবে। তিন দশমিক আট শূন্য মার্কা পচা রেজাল্ট নিয়ে আমি যেখানে পরীক্ষা দিছি সেখানেই চান্স পাইছি, এই রেজাল্ট এমন শিক্ষা দিছে যে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করছি ফোর আউট অব ফোর পেয়ে। এখন কাজ করি প্যারিসে দুনিয়ার সবচেয়ে বড় আর্টিস্ট রেসিডেন্সিতে প্রায় ১২০+ দেশের আর্টিস্টদের সাথে। এসএসসিতে যারা ভালো রেজাল্ট করছেন তাদের অভিনন্দন, যারা পচা রেজাল্ট করছেন তাদের ডাবল অভিনন্দন। আপনাদের রেজাল্ট খারাপ হইছে দেখে একদল আপনার জন্য আমার ভাইয়ের মতোই মুখ দেখাতে পারবেনা। এরপর যখন সফল হবেন তখন ওই ব্যর্থতাই আপনার সফলতা হিসেবে লেখা হবে। এদের মুখও গর্বে উজ্জ্বল হবে।

শুধু শেখাটা থামায়েন না। প্রতিদিন বই পড়া, নতুন ভাষা শেখা এবং নতুন দেশ দেখার আগ্রহ বজায়ে রাখেন। আপনি সারাজীবন পড়লেও পৃথিবীর সমগ্র জ্ঞানের এক পারসেন্ট নিয়েও কবরে যেতে পারবেন না। মনে রাইখেন- আপনার সার্টিফিকেটে যা লেখা হবে সেটা আপনি না, আপনি সেটাই যেটা সার্টিফিকেটের কোথাও লেখা নাই। ফ্রেঞ্চ ভাষায় প্রথমবার বাজার করে যে আনন্দ পেয়েছি সেই আনন্দ এসএসসি বা এইচএসসির রেজাল্টে পাই নাই। আল্পস পর্বতের তুষারের ওপর রোদ পড়লে, মাটি থেকে কয়েক হাজার ফুট ওপরে ব্ল্যাক ফরেস্টের ওপর টলটলে দিঘির জলে যে সৌন্দর্য দেখার আনন্দ, নরওয়েজিয়ান বৃক্ষের পর্বত ভরা যে সৌন্দর্য  সেই সৌন্দর্য দেখার স্বর্গীয় আনন্দগুলোই আমাদের সাফল্য। এইসব সাফল্যের দেখা না পেয়েই হতাশ কেন হবেন? ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়