শিরোনাম
◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার  হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লী নিয়ে নতুন দাবি পিনাকী ভট্টাচার্যের

ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর এবার কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লী নিয়ে নতুন দাবি তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।গতকাল বুধবার রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুহাশ পল্লীকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটিকে জাতীয়করণ করার দাবি জানান তিনি।

স্ট্যাটাসে পিনাকী লিখেছেন, ‘নুহাশ পল্লী জাতীয় সম্পদ। নুহাশ পল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর করা হোক।’

এর আগে, বুধবার সন্ধ্যায় এক পোস্টে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি-৩২ নম্বরে মানুষকে যাওয়ার আহ্বান জানান তিনি।পিনাকী বলেন, হাতুড়ি, শাবল, গাঁইতি নিয়ে আসুন। ধানমন্ডি ৩২ নম্বরে আসুন। ইতিহাসের দায় মোচন করতে আসুন।

তিনি বলেন, ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন। গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপরে ছাত্র-জনতার বিজয় নিশান উড়াতে আসুন।

পিনাকী আরও বলেন, আজ রাত ৯টায়। ইতিহাস রচিত হোক। আবু সাঈদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসুন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি। ইতিহাসের দায় মোচন করি। ছাত্র-জনতা সৈনিক ঐক্য জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।

এদিন রাতেই বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর আগে বাড়িটিতে জড়ো হয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়