শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এসএসএফ ডিজিকে নিয়ে ফেসবুক পোস্ট বানোয়াট : প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দাবি

পোশাক কারখানার মালিক ও অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে এসএসএফ ডিজির বাসায় আশ্রয় দেওয়ার অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার এসএসএফের মুখপাত্রের বিবৃতি উল্লেখ করে ফেসবুকে সিএ প্রেস উইংয়ের পেজে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, এসএসএফের একজন মুখপাত্র বলেছেন, আলী হুসাইন নিজেকে নরসিংদীর একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হিসেবে পরিচয় দিয়ে বৈধ চুক্তির মাধ্যমে ডিজির ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ১৮ জানুয়ারি ভোররাত ৩টা ৪৫ মিনিটে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে ডিজি তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন।

বিবৃতিতে আরও জানানো হয়, অপরাধে অভিযুক্তকে বাসায় আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। অভিযোগ করা পোস্টগুলো পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনো ধরনের তদন্ত ছাড়াই এসএসএফের ডিজি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, এটি অত্যন্ত দায়িত্বহীন একটি কাজ। এই ধরনের প্রচার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসএসএফ ডিজি ও সংস্থার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়