শিরোনাম
◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০২:২৪ রাত
আপডেট : ১৫ মে, ২০২৪, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজকাল আপনি যা দেখছেন, সেটাও ভিউ বাণিজ্যের অংশ! 

শারফিন শাহ

শারফিন শাহ: রাফসান দ্য ছোট ভাইয়ের বাবা ও মাকে গাড়ি উপহার দেওয়ার ছবি ও ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ ও লাইক পড়েছে। সবাই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু আইনজীবী সাইয়ীদ আবদুল্লাহ এর আরেকটি পোস্টও ভাইরাল হয়েছে, সেখানে তিনি দলিলপত্র তুলে ধরে জানিয়েছেন, রাফসানের বাবা ও মা ২.৫ কোটি টাকার ঋণখেলাপি! এখনও ঋণ পরিশোধ করেননি। আমরা খেটেখুটে যা আয় করি, তা দিয়ে কোনোমতে চলে যায়। বাবা ও মাকে গাড়ি উপহার দেওয়া দূরে থাক, ভালো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার সুযোগও মেলে না। তাই ফেসবুকে হয়তো ছবিও দিতে পারি না যে বাবা ও মায়ের জন্য এটা করেছি, ওটা করেছি। 

আমাদের বাবা-মাও আমাদের কাছে বড় কোনো আবদার করে আমাদের বিব্রত করেননি। কারণ তাঁরা জানেন, আমরা লাখ লাখ টাকা কামাই না। সহজ করে বলি, যদি দেখেন কেউ আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে, তবে নিশ্চিত থাকতে পারেন, তাতে গলদ আছে। ফেসবুকে বলিহারি জীবন দেখেই হুমড়ি খেয়ে পড়া উচিত নয়। কারণ আজকাল আপনি যা দেখছেন, সেটাও ভিউ বাণিজ্যের অংশ! আপনি চাইলে একজন লম্পটকেও তারকা বানিয়ে দিতে পারেন। আপনার আইকিউ যদি নিম্নস্তরের হয়। লেখক: গবেষক ও প্রাবন্ধিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়