শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২২, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনবিআর কর্মকর্তাদের সংবাদমাধ্যমে বক্তব্যের ওপর নিষেধাজ্ঞা

জাতীয় রাজস্ব বোর্ড

মনজুর এ আজিজ: বিভাগীয় প্রধানদের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে কোনো কর্মকর্তা বক্তব্য দিতে পারবেন না বলে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর বোর্ড প্রশাসনের দ্বিতীয় সচিব স্নিগ্ধা বিশ্বাস স্বাক্ষরিত মঙ্গলবারের প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি আচরণ বিধিমালা যথাযথভাবে পালনের নির্দেশনাও দেয় এনবিআর। 

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, এনবিআর কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিজ দায়িত্ব পালনের বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে বেতার ও টিভির সংবাদ, টকশো বা আলোচনা অনুষ্ঠানে এবং পত্রিকা ও অনলাইন মাধ্যমে বক্তব্য বা মতামত দিচ্ছেন, নিবন্ধ প্রকাশ করছেন। তারা সরকারের নীতিনির্ধারণী অনেক বিষয়ে মতামত দেন। তাদের এসব কাজ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এর ২২ বিধির পরিপন্থী।

ওই আচরণ বিধিমালায় বলা আছে, সরকারি কর্মচারীরা বিভাগীয় প্রধানের পূর্বানুমতি ছাড়া কিংবা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বেতার কিংবা টেলিভিশন সম্প্রচারে অংশ নিতে অথবা কোনো সংবাদপত্র বা সাময়িকীতে নিজ নামে অথবা বেনামে বা অন্য নামে নিবন্ধ বা পত্র লিখতে পারবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়