শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-বেইজিং পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডেং

মাজহারুল ইসলাম: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে শনিবার (২৭ মে) পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নিতে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডেং। একুশে টিভি

বৈঠকে ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বেইজিংয়ের পক্ষে ভাইস মিনিস্টার সান ওয়েইডং নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন। আরটিভি

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলতি বছরের ১৮ এপ্রিল চীনের মধ্যস্থতায় মিয়ানমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত সেই আলোচনাকে এগিয়ে নিতে এবারের বৈঠকে আলোচনা হবে। এ বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রসঙ্গ। এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে বৈঠকে। 

সান ওয়েইডেং আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে। এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পদ্মা সেতু দেখতে যাবেন চীনের ভাইস মিনিস্টার।

শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত ১১টা ২৫ মিনিটে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ওয়েইডং ভাইস মিনিস্টারে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এলেন। সম্পাদনা সাজ্জাদুল ইসলাম

এমআই/এসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়