শিরোনাম
◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:৩২ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী আলোচনা করতে পিটার হাসের মধ্যাহ্নভোজে ওবায়দুল কাদের 

পিটার হাসের মধ্যাহ্নভোজে ওবায়দুল কাদের 

এম এম লিংকন: এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন। বুধবার (২২ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় এ তথ্য জানান।

টুইটে কয়েকটি ছবি পোস্ট করে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাণিজ্য থেকে শুরু করে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ. আরাফাত। 

এমএল/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়