শিরোনাম
◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ২১ মে, ২০২২, ০১:৩০ দুপুর
আপডেট : ২১ মে, ২০২২, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইসেন্স নেই ১৩ লাখ চালকের

মোটরসাইকেল চালাতে নিরুৎসাহিত করছে বিআরটিএ

মোটরসাইকেল

মাজহারুল ইসলাম: দেশে ৩৬ লাখ ৫০ হাজার মোটরসাইকেল রেজিস্ট্রেশন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অথচ এর বিপরীতে ড্রাইভিং লাইসেন্স পাওয়া চালকের সংখ্যা ২৩ লাখ ৫০ হাজার। অর্থাৎ ১৩ লাখ চালকেরই নেই মোটরসাইকেল চালানোর অনুমোদন। এই পরিস্থিতিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণের কথা বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বিআরটিএ বিজ্ঞপ্তি দিয়ে মোটরসাইকেল চালাতে নিরুৎসাহিতও করছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, উন্নত দেশে মোটরসাইকেল চালানোর সময় বিশেষ পোশাক ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেশে সেই রীতি নেই। ফলে এখানে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশি। তাই জরুরি ভিত্তিতে মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি ও নিবন্ধন বন্ধ করা উচিত। 
এ ছাড়াও মহাসড়কে অবাধ চলাচল নিয়ন্ত্রণ, আলোকসজ্জার ব্যবস্থা, দক্ষ চালক তৈরি, ধীরগতির যান ও দ্রæতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা, চালকদের বেতন ও কর্ম-ঘণ্টা নিশ্চিতের পাশাপাশি মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামত এবং নিয়মিত রোড সেফটির বিষয়টি অডিট করা দরকার। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়