শিরোনাম
◈ প্রেমিকের মানসিক নির্যাতনে আত্মহত্যা করেন অথৈ, চার্জশিটে পুলিশের দাবি ◈ প্রী‌তি ম‌্যাচ খেল‌তে অক্টোবরে কলকাতায় আস‌ছে ব্রা‌জিল ◈ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ◈ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ◈ ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০ ◈ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেও শেষ হচ্ছে না আন্দোলন, একাধিক নতুন দাবি ◈ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকবেন স্পিকারের বাসভবনে, অফিস বঙ্গভবনে ◈ দেশে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ৬৯১ ◈ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ◈ পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২১ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো জোরদারের আশ্বাস মার্কিন সিনেটরের

মার্কিন সিনেটর রজার মার্শাল

কূটনৈতিক প্রতিবেদক: ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরো জোরদাওে আশ্বাস দিয়েছেন মার্কিন সিনেটর রজার মার্শাল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে বৈঠককালে এ আশ্বাস দেন কানসাস থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় এই সিনেটর।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকটি বাংলাদেশ সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রদূত ইমরান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে সেই বিষয়ে সিনেটরকে অবহিত করেন।

তিনি বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতি, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন এবং দক্ষ কোভিড-১৯ ব্যবস্থাপনার কথাও তুলে ধরেন। সেই সঙ্গে বাংলাদেশে মার্কিন সরকারের কোভিড-১৯ ভ্যাকসিন অনুদানেরও প্রশংসা করেন।

এছাড়া রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে সিনেটর রজার মার্শালসহ মার্কিন সিনেট ও কংগ্রেসের সমর্থন কামনা করেন।

এ সময় সিনেটর রজার মার্শাল দুই দেশ সম্ভাব্য সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে কাজ করে যাবে বলে আশা প্রকাশ ও বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন। সেই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্বে শান্তি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের অবদানেরও প্রশংসা করেন।

বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বাড়ানো  এবং দু’দেশের চমৎকার অংশীদারিত্ব আগামীতে আরও গভীর করার ওপর গুরুত্ব আরোপ করেন।

টিআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়