শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৯:১২ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৬৩৩টি ছাড়পত্রবিহীন ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছে: পরিবেশমন্ত্রী 

ইটভাটা

মনিরুল ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন সংসদে জানান, দেশে ৭ হাজার ৮৮১টি ইটভাটা রয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৬৩৩টি পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের মামুনুর রহমান কিরণের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, সারাদেশে (জুন ২০২২) মোট ইটভাটার সংখ্যা সাত হাজার ৮৮১টি। এর মধ্যে তিন হাজার ২৪৮টি বৈধ। এছাড়া চার হাজার ৬৩৩টি পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পরিচালিত। মন্ত্রীর তথ্য অনুযায়ী ইটভাটাগুলোর মধ্যে বৈধ ৪১ দশমিক ২ শতাংশ এবং অবৈধ ৫৮.৮ শতাংশ।

পরিবেশমন্ত্রী জানান, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এক হাজার ৭৭২টি অভিযান পরিচালনা করে তিন হাজার ৩৭টি ইটভাটা থেকে ৭৭ কোটি ৬২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৯০৭টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ৮০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সরকারি দলের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের শহরগুলোতে দৈনিক প্রায় ৩০ হাজার টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। আগামী ২০২৫ সালে দৈনিক বর্জ্য ৪৭ হাজার টনে  উন্নীত হবে। কঠিন বর্জ্যের প্রায় ১০ শতাংশ (বর্তমানে তিন হাজার টন) প্লাস্টিকজাত।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়