শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৯:১১ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গি মোকাবিলায় রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ: র‍্যাব মহাপরিচালক

র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন

সঞ্চয় বিশ্বাস: র‍্যাবপ্রধান এম খুরশীদ হোসেন বলেছেন, দেশের রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ভুয়া পার্সপোট তৈরি করে বিদেশ পালিয়ে যাচ্ছে। তবে র‌্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে। যতই চেষ্টা করুক তাদের কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। তাদের ব্যাপারে র‌্যাব সব সময় সতর্ক। বাংলানিউজ

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অসহায়-দুস্থদের মধ্যে শীতের কম্বল বিতরণ শেষে তিনি এ সব কথা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, পাহাড়ে বিশাল একটা রোহিঙ্গা জনসংখ্যা রয়েছে। তাদের নিয়ন্ত্রণে রাখাটাই একটা চ্যালেঞ্জ। তারা বুঝতে পেরেছে এ দেশের মানুষ জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। এজন্য এখন তারা ভিন্ন কৌশল নিয়েছে। তারা কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে মানুষের ব্রেইন ওয়াশ করছে। তরুণদের জঙ্গিবাদের পথে নিয়ে আসার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তারা সফল হতে পারবে না। তাদের ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময়ই সতর্ক রয়েছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই তাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।

এসবি২/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়