শিরোনাম
◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:৫৩ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি শক্তিকে ক্ষমতায় বসাতে আগাচ্ছে সিপিডি: কৃষিমন্ত্রী

আব্দুর রাজ্জাক

আনিস তপন: একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় বসাতে সিপিডি রাজনৈতিক লক্ষ্য নিয়ে আগাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আব্দুর রাজ্জাক। এর মূল্য সিপিডিকে দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 

সোমবার সচিবালয়ে কৃষিপণ্য রপ্তানি নিয়ে এক সভার শুরুতে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। দুর্নীতির কারণে দেশের উন্নয়ন ৬০ ভাগ ব্যাহত হয়েছে বলে সিপিডি যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে তাতেও একমত নন কৃষিমন্ত্রী।

আব্দুর রাজ্জাক বলেন, সিপিডি বলেছে দুর্নীতির কারণে দেশের উন্নয়ন ৬০ ভাগ ব্যাহত হয়েছে। এটাতো ব্যাখ্যা করার ব্যাপার, বিশ্লেষণ করার ব্যাপার। তাদের অর্থনীতিবিদরা বলছেন, আমরাও তো বলেছি। সিপিডির কাছে কী তথ্য আছে যে ২১৯ ডলারের পটাশিয়াম সরকার বারো শ ডলারে কিনেছে? বারো শ ডলারে কিনেছে বলেই বাংলাদেশের উৎপাদন কমেনি।

কৃষিমন্ত্রী বলেন,সিপিডি সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে এ ধরনের অনেক গবেষণা করে। সিপিডি একটি রাজনৈতিক লক্ষ্য নিয়ে আগাচ্ছে এবং একটি রাজনৈতিক শক্তিকে তারা ক্ষমতায় আনতে চাচ্ছে। তারা সিডিপির অংশীদার। গবেষণার কী পদ্ধতি ছিল, কীভাবে তথ্য সংগ্রহ করেছে সেটি আমাদের দেখতে হবে। তারা কোনো ধোয়া তুলসী পাতা না, নিরপেক্ষ না। সিপিডি অবশ্যই রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করছে। এর মূল্য সিপিডিকে এদেশে দিতে হবে। জনগণ কাউকে ক্ষমা করবে না।'

কৃষিমন্ত্রী বলেন, দুর্নীতি উধাও হয়ে গেছে, সবকিছু একদম দুধের মতো স্বচ্ছ হয়েছে এটি আমরা কোনোদিনই দাবি করিনি। আন্ডার ডেভেলপ কান্ট্রিতে কমবেশি দুর্নীতি হবেই। বেকারত্ব অনেক বেশি, দারিদ্র্য অনেক বেশি। দুর্নীতি পৃথিবীর সব দেশে আছে, আমেরিকাতেও দুর্নীতি আছে। কিন্তু আমরা যে প্রবৃদ্ধিটাকে ধরে রেখেছি এটি আপনারা কিভাবে দেখবেন? এটি কী করে হলো? এটি কি আমরা যাদুবলে বানিয়ে দিয়েছি? সম্পাদনা: খালিদ আহমেদ

এটি/কেএ/এএ

  • সর্বশেষ