শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:২৮ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ বছরে বিদুৎ উৎপাদন বেড়েছে ৬ গুণ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নসরুল হামিদ

মনিরুল ইসলাম: বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত পিডিবির আওতায় ৪০ হাজার ৯২টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরা হয়েছে। 

সোমবার জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

সরকারি দলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৪ বছরে ৪ হাজার ৯৪২ মেগাওয়ার্ট থেকে বর্তমানে ২৬ হাজার ৭০০ মেগাওয়াটে বিদুৎ উন্নীত হয়েছে। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা অনুযায়ী ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদনের লক্ষমাত্রা অর্জিত। এছাড়া আগামী ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়ার্ট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পণা বাস্তবায়ন করার জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। সে লক্ষ্যে সরকার বিদ্যুৎ, জ্বালানী খাতের সমন্বিত মহাপরিকল্পণা ‘ইন্ট্রিগেটেড এনার্জী এণ্ড পাওয়ার মাস্টার প্লাণ’ প্রণয়ন করেছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়