শিরোনাম
◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলএনজির সরবরাহে আগ্রহী ইতালির রাষ্ট্রীয় কোম্পানি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মনজুর এ আজিজ: ইতালির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইনি এসপিএ বাংলাদেশে এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের টেকসই জ্বালানি ব্যবস্থায় অবদান রাখতে অনুসন্ধান, এলএনজি, বায়ো এবং ট্রেডিশনাল পরিশোধন কার্যকলাপ, বায়ু, জলবায়ু সংরক্ষণ, হাইড্রোজেন ও নব প্রযুক্তির বিষয়ে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াতা। এ সময় তার দেশের এসব আগ্রহের কথা জানান তিনি। তিনি একটি নন বাইডিং এগ্রিমেন্টের আওতায় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন। 

রাষ্ট্রদূত জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ইতালির অবস্থা তুলে ধরেন। এসময়  নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রোকার্বন প্রোডাকশন, এলএনজি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী আলোচনাকালে বলেন, হাইড্রোজেন ফুয়েল ও গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে। একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের আওতায় কর্মকর্তা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় করতে পারলে উভয় দেশ উপকৃত হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক হতে পারে। উভয় পক্ষ মিলে সহযোগিতার ক্ষেত্র নির্ণয় করা যেতে পারে। এ সময় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

এমএএ/এনএইচ

  • সর্বশেষ