শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৬:২৪ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএনজিতে বাধ্যতামূলক লুকিং গ্লাস বাইরে প্রতিস্থাপনের নির্দেশ

সিএনজি

ডেস্ক রিপোর্ট: সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস ভেতরে না রেখে বাইরে প্রতিস্থাপন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিআরটিএ’কে আগামী দুই মাসের মধ্যে এবিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে লুকিং গ্লাস প্রতিস্থাপন বিষয়ে বৃহৎ পরিসরে জাতীয় পত্রিকায় এবং গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে বলেছেন। রাইজিংবিডি, আরটিভি

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

শুনানি শেষে অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ বলেন, অটোরিকশার লুকিং গ্লাস বাইরে প্রতিস্থাপনের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে সিএনজির গ্লাস বাইরে প্রতিস্থাপন করার জন্য বিআরটিএকে আগামী দুই মাসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদেশ অনুসারে সিএনজিচালিত অটোরিকশায় এখন থেকে বাধ্যতামূলকভাবে ফ্ল্যাট আয়না লাগাতে হবে। ঐচ্ছিকভাবে পেছনে দেখার জন্য ছোট ক্যামেরা লাগানো যাবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর রাস্তায় চলাচলকারী সিএনজির লুকিং গ্লাস ভেতরে না রেখে বাইরে রাখতে হবে মর্মে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে বুয়েটের মেকানিক্যাল বিভাগ।

পরে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানতে বুয়েটের মেকানিক্যাল বিভাগে প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান ও বিআরটিএ’র পরিচালক সীতাংশু বিশ্বাসকে আসতে বলেন আদালত।

আরবিডি/আরটি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়