শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০২২, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২২, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাটর্নি জেনারেল বললেন

পিকে হালদারকে ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে

মহসীন কবির: [২] অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রোববার (১৫ মে) দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান । তিনি বলেন, পিকে হালদার দেশে ফেরা মাত্রই বিচার কাজ শুরু হবে। ডিবিসি টিভি

[৩] ভারতে পাচার হওয়া টাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, পি কে হালদারের পাচার করা টাকাটা আমাদের। ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে। এ ছাড়াও একটা চুক্তি আছে এমএলএফ। এর মাধ্যমে আমরা টাকাটা ফেরত আনার চেষ্টা করব। এর আগে বাংলাদেশে শুধু একবারই টাকা এসেছিল। আরাফাত রহমান কোকোর টাকা, যেটা সিঙ্গাপুরে ছিল। পি কে হালদারের টাকাটা যেহেতু আটকানো গেছে, আশা করি দ্রুতই এ টাকা ফেরত আনতে পারব। সময় টিভি

[৪] আরেক প্রশ্নের জবাবে এ এম আমিন উদ্দিন বলেন, ‘পি কে হালদার দেশে ফেরত আসুক না-আসুক সেটা বিষয় নয়, মামলার বিচার কিন্তু স্বাভাবিক নিয়মে শুরু হয়ে গেছে। মামলা হওয়ার সঙ্গে সঙ্গে বিচার কার্যক্রমের একটা ধাপ তদন্ত পর্যায়ে আছে। এখন তাকে নিয়ে আসা হলে বিচারের সম্মুখীন করা হবে আর আনা না হলেও বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। যখন তাকে আনা হবে, তখন বিচারে যে রায় হবে, সেটা কার্যকর করা হবে।’

[৫] এর আগে সকালে পশ্চিমবঙ্গের বারাসাতের আদালতে তোলা হয়। এরপর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্তের স্বার্থে তাদের ১৭ মে পর্যন্ত ইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গেছে, অন্য একজনকে কারাগারে পাঠিয়েছেন কলকাতার বিশেষ আদালত। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। 

[৬] শনিবার (১৪ মে) ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি’র রুদ্ধশ্বাস অভিযানে ৬ সহযোগীসহ গ্রেফতার হন প্রশান্ত কুমার হালদার। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে আটক করা হয় তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়