শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ১৫ মে, ২০২২, ১২:৫৪ রাত
আপডেট : ১৫ মে, ২০২২, ১২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাটারায় ‍দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

ছবি: ইন্টারনেট

মোস্তাফিজুর রহমান: [২]  রাজধানীর ভাটারা নুরেরচালা এলাকায় ছুরিকাঘাতে শান্ত (২০) নামে এক যুবক খুন হয়েছে। সে পেশায় কাপড়ের দোকানের কর্মচারী।

[৩] শনিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে ভাটারা নুরেরচালা সমতা সড়কে একটি বহুমুখী সমবায় অফিসের সামনে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। আহত শান্তকে উদ্ধার করে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] শান্ত ভাটারা নুরের চালা এলাকাতেই থাকতো। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

[৫] শান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া তার বন্ধু অনিক আহমেদ জানায়, শান্তর ফোন থেকে খবর পেয়ে সমতা সড়ক একটি বহুমুখী সমবায় অফিসের সামনে থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা।

[৬] অনিক আরও জানায়, ভাটারা নতুন বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করে শান্ত। দুই দিন আগে ইমন নামের এক যুবকের সঙ্গে ঝগড়া হয় তার। তখন ইমনকে সে চড়-থাপ্পড় মারে। তাদের ধারণা, ইমন নামে ওই যু্বক শান্তকে ছুরিকাঘাত করেছে।

[৭] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকের পিঠে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

[৮] এদিকে, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, হাসপাতাল থেকে হত্যাকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়