শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ১২:০২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২২, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবাই সচেতন হলে এডিস মশা থেকে রক্ষা পাবো: মেয়র আতিকুল

মহসীন কবির: [২] মেয়র আতিকুল ইসলাম বলেন, এখান থেকে কার্যক্রমটি শুরু করার মূল লক্ষ্য হলো, সবাই যেন নিজ বাড়ি, আঙিনা, প্রতিষ্ঠান, কলেজ, স্কুল পরিষ্কারের উদ্বুদ্ধ হয়। সার্বিকভাবে সবাই যেন প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে সেগুলো পরিচ্ছন্ন করে। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে, আমরা এডিস মশা থেকে রক্ষা পাব। একইসঙ্গে একটি পরিচ্ছন্ন পরিবেশ পাব। ডিবিসি টিভি

[৩] সিটি কর্পোরেশনের যেসব জোনাল অফিস আছে, সেগুলোতে এডিসের লার্ভা পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে?- এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, সেখানে যে এক্সিকিউটিভ আছে তার বিরুদ্ধে মামলা হবে, জরিমানা হবে। অন্যান্য জায়গায় আমরা যেমন ব্যবস্থা গ্রহণ করি আমাদের অফিসগুলোতেও একইভাবে জরিমানা করব, মামলা দেবো। ঢাকা পোষ্ট

[৪] শনিবার (১৪ মে) সকালে ঘড়ির কাঁটা ১০টা ১০ মিনিটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ মেয়র আতিকুল ইসলাম গুলশান নগর ভবনের  আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট পার্কিংয়ে প্রবেশ করে সাংবাদিকদের একথা বলেন। 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়