শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৬:২৪ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মীয় স্বাধীনতায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে পিটার ডি হাস

কূটনৈতিক প্রতিবেদক: ধর্মীয় স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার (৫ অক্টোবর) রাষ্ট্রদূতের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের কয়েকটি ছবি পোস্ট করে এক টুইট বার্তা প্রকাশ করে মার্কিন দূতাবাস।

টুইটে বলা হয়, হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানাতে রাষ্ট্রদূত হাস ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। তিনি বৈচিত্র, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা উৎসাহিত করার মাধ্যমে ধর্মীয় স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ধর্মীয় স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম মূলনীতি। বিভিন্ন সমাজে সহনশীলতা ও বোঝাপড়া উৎসাহিত করার ভালো উপায় আর কী আছে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়