শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিরক্ষী মিশনে ৪ বাংলাদেশী  আহত

মাসুদ আলম :  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি গাড়ী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়।

এতে ঘটনাস্থলে ৪ জন বাংলাদেশী শান্তিরক্ষী গুরুতর আহত হন। আহত শান্তিরক্ষীরা হলেন মেজর আশরাফুল হক, সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাংগীর আলম এবং সৈনিক শরীফ হোসেন। সূত্র আইএসপিআর ।

 
আহত শান্তিরক্ষীদের উন্নত চিকিৎসার জন্য বুয়ারে স্থানান্তর করা হয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়