শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৪:২৪ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে সার, বীজ ও জ্বালানির সংকট নেই : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

আনিস তপন : দেশে সার, বীজ ও জ্বালানির কোন সংকট নেই। কোন ব্যবসায়ী যদি এইসব জনগুরুত্বপুর্ণ সামগ্রী মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তবে তা কঠোর হাতে দমন করা হবে।

শনিবার দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বাজনিয়ায় 'এম আই ফিলিং ষ্টেশন'  উদ্বোধনকালে একথা বলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, একটি কুচক্রী মহল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে ফায়দা  লোটার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

পরে প্রতিমন্ত্রী সেতাবগঞ্জ পৌরসভাধীন ষ্টেশনপাড়া অগ্রণী যুব সংঘের ৫০ বছর পূর্তিতে আয়োজিত শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে যোগদান করেন এবং ঈশানিয়া দেবীর বাজার শারদীয় পূজামন্ডপ পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়