শিরোনাম
◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৪:১৭ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্ব প্রস্তুতি থাকলে দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকা সহজ হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.  এনামুর রহমান

আনিস তপন : প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোন হাত নেই, কিন্তু যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করা যায় তবে এসব দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকা অনেক সহজ হবে। বর্তমান সরকার সে কাজটাই করে যাচ্ছে ।

শনিবার রাজধানীর মিরপুরের স্বপ্ননগর আবাসিক এলাকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া’ শেষে এ কথা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.  এনামুর রহমান।

বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকান্ডের মত দুর্যোগে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ইতিমধ্যে ২২০ কোটি টাকার লেডার (মই) ও অন্যান্য উদ্ধার সরঞ্জাম ক্রয় কে ছে। আরো প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকার উদ্ধার সামগ্রী ক্রয় করার প্রস্তুতি চলছে ।

দুর্যোগে প্রাণহানির চিত্র তুলে ধরে তিনি বলেন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ১০ লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে। সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করায় সাম্প্রতিক কালে একই মাত্রার ঘূর্ণিঝড়ে প্রাণহানি একক সংখ্যায় নেমে এসেছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়