শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ১১:২৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে : পররাষ্ট্রমন্ত্রী

মহসীন কবির: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশকে নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। সোমবার (১৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যমুনা টিভি ও ঢাকা পোষ্ট

তিনি বলেন, যতদিন দায়িত্বে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফেরানোর চেষ্টা চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু অল্প দিনে এতসব অর্জন করলেন, আমাদের জাতিকে দিকনির্দেশনা দিলেন। শিক্ষা, সংস্কৃতি, ধর্ম— সবক্ষেত্রে তিনি দিকনির্দেশনা দিয়ে গেছেন। তার দিকনির্দেশনা অনুকরণ করে আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছেন। এ অবস্থায় বহু রকম ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের উন্নয়নের কারণে দেশে-বিদেশে বিভিন্ন রকমের প্রচারণা শুরু করেছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আমার সহকর্মীদের আহ্বান করব যে, এই যে প্রচারণা, ষড়যন্ত্র চলছে, সাবধান। এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে। পদে পদে যে ষড়যন্ত্র শুরু হয়েছে যেটা ৭৫ সালে আমরা দেখেছি। বারবার এই প্রচেষ্টা। এখন কিন্তু সেই প্রচেষ্টা শুরু হয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়