শিরোনাম

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৮ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ খোলা যায় মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়