শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, উষ্ণমণ্ডলীয় এসব অঞ্চলে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে বেড়েছে। রোগটির কার্যকর চিকিৎসা না থাকলেও এটি টিকাপ্রতিরোধযোগ্য। যেসব দেশে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেখানে ভ্রমণের পরিকল্পনা রয়েছে, ভ্রমণের আগে তাদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।

মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশসহ চারটি দেশে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এ সতর্কতায় মার্কিন ভ্রমণকারীদের ‘অতিরিক্ত সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার প্রকাশিত সিডিসির ঘোষণায় বলা হয়, কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে বর্তমানে চিকুনগুনিয়া রোগের বিস্তার বৃদ্ধি পেয়েছে। এসব স্থানে ভ্রমণের সময় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু ঢাকা শহরেই কমপক্ষে ৭০০ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন।

চিকুনগুনিয়া ভাইরাসের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো জ্বর ও জোড়ায় জোড়ায় তীব্র ব্যথা। পাশাপাশি মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জোড়ায় ফোলা কিংবা ফুসকুড়িও দেখা দিতে পারে। সংক্রামিত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যে এসব উপসর্গ প্রকাশ পায়। যদিও বেশিরভাগ রোগী এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।

ডব্লিউএইচওর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ লাখ ৪৫ হাজার রোগী চিকুনগুনিয়ার চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৫৫ জনের মৃত্যু হয়েছে।

সিডিসির সতর্কতায় ভ্রমণকারীদের পরামর্শ দেওয়া হয়েছে—মশা প্রতিরোধক ব্যবহার, পুরো হাত-পা ঢেকে রাখা পোশাক পরা এবং বাসস্থানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়