শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেজেটভুক্ত জুলাই শহীদদের মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক

জুলাই আন্দোলনে মারা গেছেন এমন সরকারি গেজেটভুক্ত ‘জুলাই শহীদ’ আছেন ৮৩৬ জন। তাদের পেশা অ্যানালাইসিস করেছে পুলিশ হেডকোয়ার্টার। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) পেশাগত এই তথ্যের বিশ্লেষণ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

সেখানে দেখা গেছে সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমিক, সংখ্যায় যা ২৭৮ জন। 

পুলিশের প্রতিবেদন বলছে, গেজেটভুক্ত জুলাই শহীদের মধ্যে ২৫১ জন ছাত্র, বেসরকারি চাকরিজীবী ১৩৬ জন, ব্যবসায়ী ১২৫ জন, বেকার ১১ জন, মিডিয়াকর্মী ১০ জন, প্রবাসী ৭ জন, সরকারি চাকরিজীবী ৬ জন, শিক্ষক ৪ জন, আইনজীবী ২ জন, গৃহিণী ২ জন, চিকিৎসক ২ জন, বিয়ের কাজী ১ জন এবং সোর্স ১ জন। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ